

আর একটি রান পেলেই রেকর্ডটা একার হয়ে যেত। জর্ডান হারমান সেই রান পাননি, তবে ওয়ানডে অভিষেকেই ১৫০ রানের দুর্দান্ত ইনিংসে বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন। তার ব্যাটে পাওয়া বড় সংগ্রহের পর বোলারদের দাপটে নামিবিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার উইন্ডহোকে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ডিএলএস প

এশিয়ান গেমসে যাওয়ার কথা ছিল এইচপি দলের। শেষ পর্যন্ত জাপানে যাচ্ছেন লিটন দাসরা। বাংলাদেশের পরিকল্পনা বদলের কারণ প্রতিপক্ষের শক্তিশালী দল। অন্য দেশগুলো জাতীয় দলের ক্রিকেটারদের পাঠাচ্ছে দেখেই একই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন এশিয়ান গেমস দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সোমবার (৭ সেপ্টেম্বর) সংবাদ

তিন ম্যাচ জিতলেই সোনা। তবে প্রথম ম্যাচে হারলেই শেষ পদকের আশা। জাপানের এশিয়ান গেমসে বাংলাদেশের ছেলে ও মেয়ে দুই ক্রিকেট দলের সামনে সমীকরণটা এমনই। দুদলের লড়াই শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। আগে মাঠে নামবে মেয়েরা। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় তাদের প্রতিপক্ষ চীন। জিতলে ২০ সেপ্টেম্বর সে

ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি ভার্মাকে আউট করে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেছিলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। সেই উদ্যাপনই এবার তাকে শাস্তির মুখে ফেলেছে। আচরণবিধি ভাঙায় ফাতিমাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছেন কেভিন পিটারসেন। সাবেক এই অধিনায়ককে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়েই দায়িত্ব শুরু করবেন প

পাকিস্তানের কোচ হিসেবে কাজ করতে চান মুশতাক আহমেদ। তবে সিরিজের মাঝপথে কোচদের সরিয়ে দেওয়ার ঘটনা তাকে ভাবাচ্ছে। বাংলাদেশের এই স্পিন কোচের চাওয়া, দেশের হয়ে কাজ করতে গেলে সম্মান ও নিশ্চিন্তে দায়িত্ব পালনের সুযোগ যেন পান। বিবিসির ‘স্টাম্পড’ অনুষ্ঠানে পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুশ