বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, প্রতিটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ফাটল ৪৬ পিয়ারে
মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাডের মধ্যে ২৭টিকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়ার অংশ হিসেবে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীরা আজ সংসদে আসে।
সালমান শাহ হত্যায় ডনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে: সিআইডি
‘সালমান শাহ হত্যায় ডনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে’
চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আদালতকে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডনের রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।
রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান।
দেশের জন্য প্রধানমন্ত্রীর চেষ্টা-মেহনত দেখে আমরা অনুপ্রাণিত: হানজালা
এমপি হানজালা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার মন-মানসিকতা ও সদিচ্ছা আমরা প্রত্যক্ষ করছি। বিগত দিনে আমরা এমন চিত্র কখনো দেখতে পাইনি।
আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের আট বিভাগেই দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বজ্রপাতও হতে পারে। দুপুর ২টা থেকে রাত ১২টার মধ্যে বিভিন্ন জেলার আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি ১০০২ জনে পৌঁছেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮টি শিশু। ৬৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১৯ জন।
উন্নয়ন প্রকল্পে সময়-ব্যয় বাড়ানো ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে শেষ না হওয়ার পেছনে একক কোনো কারণ দায়ী নয়। প্রকল্প প্রণয়নে দুর্বলতা, সম্ভাব্যতা যাচাইয়ে ঘাটতি, সঠিক ব্যয় নির্ধারণ না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত তদারকির অভাব—সব মিলিয়েই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সরকারের কথা হইছে। ওমানের একটা প্রতিনিধি এসেছিল। ওমান আমাদের কাছ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মিলিয়ে ১০ হাজার নেওয়ার কথা বলেছে। এ নিয়ে একটা চুক্তি সই হয়েছে।