বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।

রুমিন ফারহানা
সতন্ত্র সংসদ সদস্য
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।

রুমিন ফারহানা
সতন্ত্র সংসদ সদস্য
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। ওনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।

এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার
তেল ও গ্যাস সরবরাহে সাময়িক জটিলতা তৈরি হওয়া একটি বৈশ্বিক সংকট। তবে এই সংকট কাটিয়ে উঠতে জ্বালানি আমদানিসহ বিভিন্ন বিকল্প কৌশল অবলম্বন করা হচ্ছে।

রুহুল কবির রিজভী
ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি
নির্ধারিত সময়ে শেষ করতে না পারা প্রকল্পগুলোর ক্ষেত্রে কেন বিলম্ব হয়েছে, কোথায় অনিয়ম হয়েছে এবং অতিরিক্ত ব্যয়ের কারণ কী—এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তারেক রহমান
প্রধানমন্ত্রী
বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে আমরা সন্তুষ্ট নই। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে।

সারজিস আলম
এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক
আইসিটির চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। তাকে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই এখন সরকারের লক্ষ্য।

ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা
জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ নেই। তবে এর সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত হয়ে গেছে। ফলে সমস্যা সমাধানের পাশাপাশি তাদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ঢাকায় কিছুটা লোডশেডিং সবাইকে মেনে নেওয়া উচিত। ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
আজমেরী হক বাঁধন জুলাইয়ের গণআন্দোলনে সাহসের সঙ্গে রাজপথে ছিলেন। সেই মানুষটির ওপর হামলা প্রমাণ করে, পরাজিত সন্ত্রাসী শক্তি এখনও প্রতিশোধ ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি থেকে বের হতে পারেনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মুখ্য সমন্বয়ক, এনসিপি
বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

কে এম নাজমুল হক
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব
তারা আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছে। আমার কানের পাশে বাড়ি মেরেছে। তারা আমাকে জুলাইযোদ্ধা বলেছে। আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।

আজমেরী হক বাঁধন
অভিনেত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই। তাকে আমন্ত্রণ জানানো রয়েছে, যথাসময়ে তিনি ভারত সফর করবেন।

দীনেশ ত্রিবেদী
ভারতীয় হাইকমিশনার
আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে, তারা আমাদের প্রতিরোধ করবে, তাহলে এর ফলাফল কখনো ভালো হবে না।

সারজিস আলম
মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
এখনো একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগের বাইরে রয়েছে। তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম প্রধান শর্ত।

ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি ব্যাংকের (অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংক পিএলসি) ৩০ জুন ২০২৬-ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী