logo
Advertisement

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা
লিটন দাস ও পারভেজ ইমন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত লিটন দাস। ওপেনার পারভেজ হোসেন ইমনও অসুস্থ। ঝুঁকি এড়াতেই তাই সৌম্য সরকারকে ডাকা হয়েছে দলে, সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক।

চট্টগ্রামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সৌম্যকে নেয়ার কারণ হলো আমি ফিফটি-ফিফটি অবস্থায় (খেলার সম্ভাবনা) ছিলাম, জানি না কী হতে পারে। কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইমনের হালকা সিকনেস আছে। তাই আমরা ঝুঁকি নেইনি, হুট করে কাউকে ডেকে কিছু করানোর জন্য। চেষ্টা করেছি আমরা তাকে (সৌম্য) অন্তর্ভূক্ত করতে। আজকে হয়তো সে প্র্যাকটিস করতে পারবে না তবে কাল দলের অংশ হয়ে যাবে।’

সৌম্য বাংলাদেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। দেশের হয়ে এই সংস্করণে সবশেষ ৩০ ইনিংসে তার ফিফটি নেই। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পারফরম্যান্স আহামরি ছিল না সৌম্যর।