logo
Advertisement

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে: মির্জা ফখরুল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজরংপুর
বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে: মির্জা ফখরুল
রংপুরে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এশিয়া পোস্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল আগের মত ভূমিকা পালন করে হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র, নারী, শিশুকে হত্যা করা হয়েছে। ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম, হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া আমেরিকা ও ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকট সমাধান করা হবে জানিয়ে বিরোধী দলের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, তারা আগের হাসিনার ভাষায় কথা বলছে, সব সংকট এখনই সমাধান চান। সংকট সমাধানে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয় ও ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি চা ঘর হস্তান্তর করা হয়। লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।