logo
Advertisement

দক্ষিণাঞ্চলের বাসিন্দা হিসেবে জলবায়ু পরিবর্তনের তীব্রতা আমরা ভালো বুঝি: তথ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজবরিশাল
দক্ষিণাঞ্চলের বাসিন্দা হিসেবে জলবায়ু পরিবর্তনের তীব্রতা আমরা ভালো বুঝি: তথ্যমন্ত্রী
বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: এশিয়া পোস্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণাঞ্চলের বাসিন্দা হওয়ায় জলবায়ু পরিবর্তনের তীব্রতা আমরা সরাসরি উপলব্ধি করতে পারি। বৃষ্টি, রোদ ও তাপমাত্রার তারতম্যের পাশাপাশি সমুদ্রের পানির উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে, তার মধ্যে উপকূলীয় সাগরপাড়ের বাসিন্দারা অন্যতম।

আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী এ সময় সামাজিক বনায়ন ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় বন বিভাগের যে কোনো ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।