চেংচৌতে চীন-আসিয়ান অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র চালু

এশিয়া পোস্ট ডেস্ক
চেংচৌতে চীন-আসিয়ান অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র চালু
ছবি: সংগৃহীত

চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ান বুধবার (১৭ জুন) মধ্য চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরে একটি নতুন অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র চালু করেছে।

Advertisement

এই কেন্দ্রটি মূলত ‘উন্মুক্ত উদ্ভাবন, বাস্তুতন্ত্র-কেন্দ্রিক সহযোগিতা, যৌথ উন্নয়ন এবং পারস্পরিক লাভ’—এই নীতিগুলোকে সামনে রেখে কাজ করবে। এটি দুই পক্ষের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সমন্বয়ের জন্য একটি নতুন এবং শক্তিশালী মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে। বিশেষ করে শিল্প সহযোগিতার ক্ষেত্রে এই কেন্দ্রটি আধুনিক কৃষি ও স্বাস্থ্য পর্যটন খাতের ওপর সবচেয়ে বেশি জোর দেবে।

দীর্ঘদিন ধরেই চীন ও আসিয়ান একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। নতুন প্রতিষ্ঠিত এই ‘আসিয়ান-চীন অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র’ মূলত দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্কের সেতু হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে এবং বাণিজ্যের মান ও কার্যকারিতা বৃদ্ধি করতে নতুন নতুন কৌশল বা মডেল তৈরি করা হবে।

উল্লেখ্য, চলতি বছরটি চীন-আসিয়ান সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী এবং দুই পক্ষের মধ্যে সংলাপ সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী।

দুই পক্ষের মধ্যকার এই বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল অবস্থায় রয়েছে। চলতি ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই চীন ও আসিয়ানের মোট বাণিজ্যের পরিমাণ ৩.৫২ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ৫২০ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৬ শতাংশ বেশি।

সূত্র: সিসিটিভি