
বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি বিদ্যুৎ উৎপাদন এ প্রতিষ্ঠানটি ১৪ পদে (৬ থেকে ১৯তম গ্রেডে) ৩১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৭ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২২ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং চলবে ১২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল)
পদের নাম: উপব্যবস্থাপক (আইসিটি)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ৭০,০০০ টাকা
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৪টি
মূল বেতন ৫২,০০০ টাকা
পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৪টি
মূল বেতন ৫২,০০০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এইচআর বা অ্যাডমিন)
পদসংখ্যা: ১টি
মূল বেতন ৫২,০০০ টাকা
পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ বা হিসাব)
পদসংখ্যা: ২টি
মূল বেতন ৪০,০০০ টাকা
পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর বা অ্যাডমিন)
পদসংখ্যা: ১টি
মূল বেতন ৪০,০০০ টাকা
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৫টি
মূল বেতন ৪০,০০০ টাকা
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৫টি
মূল বেতন ৪০,০০০ টাকা
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পাওয়ার)
পদসংখ্যা: ১টি
মূল বেতন ৪০,০০০ টাকা
পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
মূল বেতন ২৬,০০০ টাকা
পদের নাম: স্টোর সহকারী
পদসংখ্যা: ১টি
মূল বেতন ২৬,০০০ টাকা
পদের নাম: ড্রাইভার (হালকা)
পদসংখ্যা: ২টি
মূল বেতন ২০,০০০ টাকা
পদের নাম: মালি
পদসংখ্যা: ১টি
মূল বেতন ১৪,৫০০ টাকা
পদের নাম: ক্লিনার
পদসংখ্যা: ২টি
মূল বেতন ১৪,৫০০ টাকা
প্রার্থীর বয়স: ১ নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর। ২ থেকে ১৪ নম্বর প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর (২২ জুন ২০২৬ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১০ থেকে ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৩ ও ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।