‎গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
‎গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সংগৃহীত

‎‎গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

Advertisement

সোমবার (২২ জুন) জিএমপি ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ এ তথ্য জানান।

অভিযানে সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপি এক প্রেস রিলিজে জানিয়েছে, গাজীপুর মহানগরের বিভিন্ন থানা এলাকায় রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা। বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ কলম্বিয়া গামেন্টেসের সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী পাঁকা রাস্তার ওপর সন্ত্রাসী কর্মকান্ডে এবং সরকারি কাজে বাঁধাদান ও হুমকি প্রদানের অপরাধে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমপি ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।

বিষয় :গাজীপুর