নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে গেল জেলের প্রাণ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে গেল জেলের প্রাণ
বজ্রপাত। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় নদীর পাড়ে থাকা আরেকজন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে নূর হোসেন গাজী নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

একই সময়ে নদীর পাড়ে অবস্থানের বজ্রপাতের আঘাতে আহত হন দক্ষিণ কদমতলা এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।