কাতারের সড়কে প্রাণ গেল সিলেটের ৫ যুবকের

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
কাতারের সড়কে প্রাণ গেল সিলেটের ৫ যুবকের
নিহত জসিম উদ্দিন, জুবায়ের আহমদ, কাদের আহমদ, জিবাল উদ্দিন ও মোস্তাক আহমদ। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ যুবক ও এক গাড়িচালক নিহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন উপজেলার গাছবাড়ী এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক এলাকার মোস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং গাছবাড়ি গ্রামের কাদের আহমদ।

দুর্ঘটনার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নিহত যুবক কাদের আহমদের বাবা বাহার উদ্দিন।

কাতারে বাংলাদেশি কমিউনিটি নেতা আবুল হাসনাত জাকির জানান, পাঁচ প্রবাসী যুবক একটি গাড়িতে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে গাড়িচালকসহ ছয় জন মারা যান। মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয় :সিলেট