ডাকাতিয়া নদী থেকে ড্রেজারে মাটি উত্তোলনের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
ডাকাতিয়া নদী থেকে ড্রেজারে মাটি উত্তোলনের অভিযোগ
ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সমেষপুর গ্রামে ডাকাতিয়া নদী থেকে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের কার্যক্রম চলতে দেখা গেছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ির পাশের নদী অংশ থেকে কয়েক দিন ধরে অব্যাহতভাবে মাটি কাটা হচ্ছে। নদীত ড্রেজার বসিয়ে তলদেশ থেকে মাটি তুলে পাইপের মাধ্যমে আশপাশের স্থানে ফেলা হচ্ছে। পরে সেখান থেকে বিভিন্ন কাজে ব্যবহার ও বিক্রি করা হচ্ছে বলে তাদের অভিযোগ। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কারণে নদীর বিভিন্ন স্থানে ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে। বর্ষা মৌসুমে এর প্রভাব আরও প্রকট হতে পারে। দ্রুত অভিযান চালিয়ে মাটি উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, ড্রেজারের কারণে ফসলি জমিসহ কৃষি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রশাসন তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব।

সাকিব নামে আরেকজন বলেন, আমরা অলরেডি ইউএনও স্যারকে অবগত করেছি। স্যার একজন লোক পাঠিয়েছি এরপর থেকে আর কোন খবর নেই।

অভিযুক্ত কুরবান আলী বলেন, ড্রেজার যারা সরাবে সেসব কাজের লোক কেউ এখানে নেই। আমি উপজেলা থেকে অনুমোদনের জন্য আবেদন করব।

লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

বিষয় :কুমিল্লা