logo
Advertisement

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

রয়টার্স
রয়টার্স
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ অঞ্চলের উপকূলের কাছে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

ইএমএসসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর অন্তত তিনটি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি দেশের কয়েকটি অঞ্চলের জন্য প্রাথমিক সুনামি সতর্কতা জারি করেছে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সমুদ্রের তলদেশে হওয়া এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অন্যান্য অঞ্চলে সুনামির কোনো হুমকি নেই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।