logo
Advertisement

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কমেছে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কমেছে
হরমুজ প্রণালিতে টহল দিচ্ছে ইরানের আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এ সপ্তাহে আরও কমেছে। ওমানের সঙ্গে এই জলপথ পরিচালনা নিয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ইরান।

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র আটটি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ১৫টি ও গত বৃহস্পতিবার ছিল ১২টি।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে।

এদিকে দক্ষিণ লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতেও জাহাজ চলাচল আগের তুলনায় কমেছে। কেপলারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এই প্রণালি দিয়ে ২৬টি জাহাজ চলাচল করেছে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৩২টি ও বুধবার ২২টি।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি পতাকাবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেওয়ার আগে প্রতিদিন প্রায় ৭০টি জাহাজ বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচল করত।