logo
Advertisement

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত: রণধীর জয়সওয়াল

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত: রণধীর জয়সওয়াল
রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ, জনগণের কল্যাণ এবং দুই দেশের মধ্যে বিদ্যমান যোগাযোগকে গুরুত্ব দেয় ভারত। দিল্লি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

তিনি বলেন, ‘...বাংলাদেশের সঙ্গে আমাদের জ্বালানি বিষয়ক সহযোগিতা অব্যাহত রয়েছে। বাড়তি চাহিদার বিষয়টি আমরা খতিয়ে দেখছি; এক্ষেত্রে আমাদের নিজস্ব প্রয়োজন, তেল শোধন সক্ষমতা এবং আমাদের হাতে থাকা মজুতের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।’