logo
Advertisement

সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান
ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে সই করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ও তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলন পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন ট্রাম্প। সেখানে ইরানের সঙ্গে সমঝোতা-সংক্রান্ত নথিতে সই করেন বলে নিজেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে সই করেছেন। উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকটি চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষ এতে ইলেকট্রনিকভাবে সই করেছে। তিনি বলেন, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএকে বাঘাই বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক উভয় দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত হয়েছে। এখন চুক্তির বাস্তবায়ন পরীক্ষা করার সময়।

এদিকে শুক্রবার (১৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় যাওয়ার কথা রয়েছে দুদেশের আলোচক দলের। তবে চুক্তিটি ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় সেখানে কোনো সশরীরে স্বাক্ষর অনুষ্ঠান হবে না। এ ছাড়া মুখোমুখি বৈঠক হবে কি না, সে বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত হতে পারে।