logo
Advertisement

আলভারেজকে নিয়ে বার্সার গুঞ্জনে বিরক্ত আতলেতিকো

আলভারেজকে নিয়ে বার্সার গুঞ্জনে বিরক্ত আতলেতিকো
জুলিয়ান আলভারেজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারজেকে নিয়ে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে ক্লাবটির সূত্র জানিয়েছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য বার্সেলোনার কাছ থেকে কোনো প্রস্তাব পায়নি তারা।

আতলেতিকোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘বার্সেলোনা থেকে কোনো প্রস্তাব আসেনি, এটি আরেকটি মিথ্যা।’ মেত্রোপলিতানোর ক্লাবটি আরও জানিয়েছে, ভবিষ্যতে কোনো প্রস্তাব এলেও তা বিবেচনা করা হবে না।

গত মৌসুমে দলে যোগ দেওয়ার পর থেকেই আতলেতিকোর আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন হুলিয়ান। তাই তাকে ঘিরে দলবদলের আলোচনা শুরু হলেও ক্লাবের অবস্থান পরিষ্কার। আতলেতিকোর স্পোর্টিং ম্যানেজমেন্ট আগামী মৌসুমেও আলভারজেকে পরিকল্পনার কেন্দ্রে রাখছে।

এর আগেও এএসের প্রতিবেদনে আতলেতিকো জানিয়েছিল, বার্সেলোনার কাছে হুলিয়ান আলভারজেকে বিক্রির কোনো ইচ্ছা নেই তাদের। এবারও একই বার্তা দিয়েছে মাদ্রিদের ক্লাবটি, ‘সে বিক্রির জন্য নয়।’

বার্সেলোনার সম্ভাব্য আগ্রহ নিয়ে স্পেনের গণমাধ্যমে আলোচনা চললেও আতলেতিকো বিষয়টিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখছে। ক্লাবের অবস্থান অনুযায়ী, আলভারজেকে ধরে রেখেই আগামী মৌসুমের পরিকল্পনা সাজাতে চায় তারা।