logo
Advertisement

দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন মির্জা আব্বাস: স্ত্রী

দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন মির্জা আব্বাস: স্ত্রী

মালয়েশিয়া থেকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি সংসদেও যোগ দেবেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

আজ বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) মালয়েশিয়ায় দেশে ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস। মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় ৬ মাস পর আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস।

গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৫ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সেখান থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয় তাকে। বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন মির্জা আব্বাস।

তাকে বিদায় জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতারা এবং কুয়ালালামপুর নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।