logo
Advertisement

শেখ হাসিনা নিজেই নিজের পতনের চিত্রনাট্য লিখেছেন: সারজিস আলম

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শেখ হাসিনা নিজেই নিজের পতনের চিত্রনাট্য লিখেছেন: সারজিস আলম
সারসিজ আলম। ছবি: এশিয়া পোস্ট

ভুল সিদ্ধান্ত ও দমনপীড়নের মাধ্যমে শেখ হাসিনা নিজেই নিজের পতনের চিত্রনাট্য লিখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিগত সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত, অহংকার এবং জনগণের ওপর নির্মম বলপ্রয়োগই শেখ হাসিনার পতনের পথ সুগম করেছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আন্দোলন চলাকালে কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে অবমূল্যায়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ঢালাওভাবে ‘রাজাকার’ ট্যাগ দেওয়ার মাধ্যমে তৎকালীন সরকারের আসল রূপ প্রকাশ পায়। ১৫ জুলাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং ১৬ জুলাই রংপুরে আবু সাঈদকে হত্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও বলেন, প্রতিদিন শত শত মানুষকে গুলি করে হত্যা এবং কারফিউ জারির মাধ্যমে পুরো দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই তারা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে এবং এটি একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয়।