logo
Advertisement

পালিয়ে থাকা আওয়ামী লীগ নিয়ে অকারণে কথা বলতে চাই না: নিলোফার মনি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
পালিয়ে থাকা আওয়ামী লীগ নিয়ে অকারণে কথা বলতে চাই না: নিলোফার মনি
নিলোফার চৌধুরী মনি। ছবি: এশিয়া পোস্ট

আওয়ামী লীগ এখন মাঠে নাই, পালিয়ে আছে। আর যারা পালিয়ে থাকে তাদের সম্পর্কে অকারণে কথা বলা আমি পছন্দ করি না। মাঠে যখন আওয়ামী লীগ সক্রিয় ছিল, তখন তাদের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হয়েছে। এখন তারা মাঠ ছেড়ে আত্মগোপনে চলে গেছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি।

নিলোফার চৌধুরী মনি বলেন, আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছর ধরে সংসদে বিরোধী দলের অনুপস্থিতিতে প্রতিনিয়ত কুরুচিপূর্ণ গালিগালাজ করে সস্তা রাজনীতি করেছে। কিন্তু বিএনপি সেই নোংরা পথ অনুসরণ করতে চায় না। আওয়ামী লীগের রাজনীতি এখন বিচারাধীন ও স্থগিত রয়েছে। তারা আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি হবে।

তিনি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং দেশের আদালতই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরতে পারবে কি না। বিচার বিভাগ শর্তসাপেক্ষে বা শর্তহীনভাবে রাজনীতি করার সুযোগ দিলে কিংবা নিষিদ্ধ ঘোষণা করলে, দেশের প্রচলিত আইন অনুযায়ীই সবকিছু সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। কোনো রাজনৈতিক পরিচয়ের অন্ধ বিরোধিতা নয়, অপরাধী ব্যক্তিদের পাপাচার ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে চায় বিএনপি।