মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির সুযোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ‘উপ পরিদর্শক’ পদে (১১তম গ্রেডে) ৩২ কর্মী নিয়োগে ২ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৩ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদের নাম: উপ পরিদর্শক
পদসংখ্যা: ৩২টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১)
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
প্রার্থীর বয়স: ১৮-২৭ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)
আবেদনের যোগ্যতা
- দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে
- নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি
- পুরুষ প্রার্থীর ওজন ৫৩ কেজি ও নারীর ৪৬ কেজি হতে হবে
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানেও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।

