logo
Advertisement

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ১৬ কর্মী নিয়োগে ১৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ এপ্রিল সকাল ৯টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২০ মে বিকেল ৪টা পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৬টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

চাকরির ধরন: পূর্ণকাণীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২০ মে ২০২৬ তারিখে)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২০ মে ২০২৬, বিকেল ৪টা।

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।