১০০ জনকে নিয়োগ দেবে আরএফএল, অভিজ্ঞতা ছাড়াই বেতন ৪০ হাজার
এশিয়া পোস্ট ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। শিক্ষানবিশ জোনাল ম্যানেজার পদে ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন শেষ হবে ৩০ জুন। আবেদনকারীদের ভিডিও সিভি জমা দিতে উৎসাহিত করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১০০।
শিক্ষানবিশ সময়: ছয় মাস।
পদের নাম: শিক্ষানবিশ জোনাল ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: বিবিএ ও এমবিএ পাস হতে হবে। মাইক্রোসফট অফিস ব্যবহার ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ন্যূনতম ২৪ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৪০ হাজার টাকা।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।


