logo
Advertisement

নিউইয়র্কে একই ফ্রেমে তারা তিনজন

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
নিউইয়র্কে একই ফ্রেমে তারা তিনজন
শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান এবং নির্মাতা হিমেল আশরাফ।

ঢালিউডের জনপ্রিয় ও সফল ট্রাইঅ্যাঙ্গেল নায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান এবং নির্মাতা হিমেল আশরাফ। তাদের ঝুলিতে রয়েছে ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ (২০২৩) ও প্রশংসিত সিনেমা ‘রাজকুমার’ (২০২৪)। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশ পাওয়া কয়েকটি ছবি কেন্দ্র করে এই সফল ত্রয়ীকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

ছবিগুলোতে এই তিনজনকে বেশ খোশমিজাজে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। সেখান থেকেই চলচ্চিত্রপ্রেমী ও ভক্তদের মাঝে গুঞ্জন ছড়ায়—তবে কি হ্যাটট্রিক সাফল্যের খোঁজে আবারও নতুন কোনো মিশন শুরু করতে যাচ্ছেন তারা! গুঞ্জন রয়েছে, ২০২৭ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে নতুন কোনো প্রজেক্টের প্রাথমিক পরিকল্পনা করতেই নিউইয়র্কে তাদের এই মিলনমেলা।

নতুন ছবির গল্প নির্ধারণ কিংবা কাস্টিং নিয়ে এখনও অফিশিয়াল কোনো ঘোষণা না এলেও তাদের এই সাম্প্রতিক আড্ডা ভক্তদের মাঝে আশার আলো জুগিয়েছে।