logo
Advertisement

বিশ্বকাপের মধ্যেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন

বিশ্বকাপের মধ্যেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন
স্প্যানিশ মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ফরাসি তারকা এমবাপ্পে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা দুনিয়া। বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলাররা এখন সবার মধ্যমণি। আর তারকা ফুটবলারদের নিয়ে তো চলছে টানাহ্যাঁচড়া। মহাতারকা মেসির সিনেমায় যোগদানের গুঞ্জনের মধ্যে এবার আলোচনায় ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সেরার দৌড়ে কে কাকে ছাপিয়ে যাবেন মেসি আর এমবাপ্পে, তা নিয়ে চলছে যুদ্ধ। এই যুদ্ধের মধ্যেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন নিয়ে ফুটবল আর বিনোদন দুনিয়ায় এখন নতুন শোরগোল।

এবারের বিশ্বকাপে মাঠ মাতানো রিয়াল মাদ্রিদ তারকা ফরাসি দলে যোগ দেওয়ার আগে স্পেনের বিখ্যাত ইবিজা দ্বীপে এক সংক্ষিপ্ত ছুটিতে মেতেছিলেন। সেখানে তার সঙ্গে দেখা গেছে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোকে। সম্প্রতি সামাজিকমাধ্যমে এ দুই তারকার ছুটি উপভোগকালীন অন্তরঙ্গ ছবিগুলো ভেসে ওঠে। এ নিয়ে বিশ্বকাপের মধ্যেই মাঠের বাইরেও এমবাপ্পেকে নিয়ে চলছে চর্চা। সূত্র: দ্য ইকোনমিক টাইম

বিনোদন মাধ্যম ‘হোলা ইউএসএ’-এর তথ্যমতে, ভূমধ্যসাগরের বুকে একটি বিলাসবহুল ইয়টে অলস গ্রীষ্মকালীন ছুটি কাটিয়েছে এই জুটি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে—তারা একসঙ্গে রোদেলা মিষ্টি সময় উপভোগ করছেন, খুনসুটিতে মেতে উঠছেন এবং জেট স্কি-র মতো রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টসে অংশ নিচ্ছেন।

এর আগে ইতালির সারদিনিয়া দ্বীপের এক বিলাসবহুল হাসপাতালেও হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার সময়ে এস্টারকে পাশে পেয়েছিলেন ফরাসি তারকা এমবাপ্পে। বারবার তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে দুজনই মুখে কুলুপ এঁটেছেন।

স্পেনের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান তরুণ অভিনেত্রী এস্টার এক্সপোসিটো আন্তর্জাজিকভাবে খ্যাত। নেটফ্লিক্সের ব্লকবাস্টার থ্রিলার সিরিজ ‘এলিট’-এ অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। এর আগে এস্টার টেলি সিরিজ ‘ভিস আ ভিস’ এবং ‘চেন্ট্রো মেডিকো’-তে কাজ করেন।

‘এলিট’ ছাড়ার পর এস্টার ‘ওয়ান্স আপন আ টাইম’, ‘সামওয়ান হ্যাজ টু ডাই’, ‘বানডিডোস’ ও ‘ভেনাস’-এর মতো বৈচিত্র্যময় সিনেমা ও সিরিজে অভিনয় করে প্রশংসিত হন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২৪ মিলিয়নেরও বেশি। এই তরুণ ফ্যাশন আইকন লাইফস্টাইল ও ফ্যাশনের ঝলক শেয়ার করে ভক্তদের বুঁদ করে রাখেন।