logo
Advertisement

আসছে আশা ভোসলের শেষ গান

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
আসছে আশা ভোসলের শেষ গান
ছবি: আশা ভোসলে

ভারতীয় সংগীত জগতের সম্রাজ্ঞী ও প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। আট দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। চলতি বছরের ১২ এপ্রিল সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীতশিল্পী।

ছবি: আশা ভোসলে
ছবি: আশা ভোসলে

আগামী ৮ সেপ্টেম্বর তার জন্মবার্ষিকী। ফলে দিনটি উদযাপন করতে প্রকাশিত হতে যাচ্ছে আশা ভোসলের কণ্ঠে রেকর্ড করা শেষ গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’।

জানা গেছে, আসন্ন কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’-তে প্রকাশ পাবে এটি। ২০২৩ সালের শেষ দিকে রেকর্ড করা হয় গানটি।

ছবি: আশা ভোসলে
ছবি: আশা ভোসলে

এক বিবৃতিতে সিনেমার নির্মাতা হরিশ ব্যাস জানান, ‘আশাজির জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ এতে অভিনয় করেছেন, অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুরসহ অনেকেই।

সূত্র: এই সময়