logo
Advertisement

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে
এসএসসি পরীক্ষায় ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল আবেদনকারীরা জানতে পারবে তিন উপায়ে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত হবে এই পুনর্নিরীক্ষণের ফল।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে নিশ্চিত ফল প্রকাশের বিষয়টি জানান।

তিন উপায়ে জানা যাবে ফল

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে।

এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য আবেদনকারীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের সময় মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো। নতুন করে পুরো উত্তরপত্র মূল্যায়ন করা হতো না। তবে এবার আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন।