logo
Advertisement

ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে প্রাণ গেল যুবকের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
দাগনভূঞা, ফেনী
ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে প্রাণ গেল যুবকের
আরাফাত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

ফেনীর দাগনভূঞায় ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন রামানন্দপুর গ্রামের মাঝি বাড়ির জালাল উদ্দিনের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের রান্নাঘরে বসানো মিটার থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে বসতঘরে সংযোগ দেওয়া ছিল। বৃহস্পতিবার বৃষ্টির সময় সংযোগের তারটি ছিঁড়ে যায়। গোসল শেষে আরাফাত ঘরে ফিরলে তার মা তাকে ছেঁড়া তারটি ঠিক করার অনুরোধ করেন। মায়ের অনুরোধে তারটি মেরামত করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।