logo
Advertisement

লক্ষ্মীপুরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজলক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও
ছবি: প্রতীকী

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩ বছর ৬ মাস) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

মায়েশা খন্দকার পাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে ও মুজাহিদ একই এলাকার টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুজাহিদ ও মায়েশা বাড়ির পাশের পুকুরে একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পুকুরে নেমে ডুবে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ জাহান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’