logo
Advertisement

মুন্সীগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল তিন দোকান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শ্রীনগর, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল তিন দোকান
আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলা জোড় ব্রিজ মার্কেটে। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার বেলতলা জোড় ব্রিজ মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে সম্পূর্ণ নির্বাপণ করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোতে ইলেকট্রনিকস, মুদি মালামাল ও খাবারের দোকান রয়েছে।