logo
Advertisement

কুমিল্লায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল মোটরসাইকেল, ‍নিহত ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকুমিল্লা
কুমিল্লায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল মোটরসাইকেল, ‍নিহত ২
মরদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মোটরসাইকেলের অংশবিশেষ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৯টায় ২০ মিনিটের দিকে মহাসড়কের ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী মদিনা পরিবহনের যাত্রীবাহী বাসটি একটি মোটরসাইকেলেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলচালক ও আরোহী মারা যান।

নিহতদের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশের ওসি রুহুল আমিন জানান, নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।