logo
Advertisement

মিয়ানমারে সার-তেল পাচার, ফিরে এসে রোহিঙ্গা যুবকসহ আটক ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকক্সবাজার
মিয়ানমারে সার-তেল পাচার, ফিরে এসে রোহিঙ্গা যুবকসহ আটক ২
আটক দুই পাচারকারী ও তাদের কাছে পাওয়া টাকা। ছবি: এশিয়া পোস্ট

মিয়ানমারে সার ও তেল পাচার করে ফেরার পথে কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত থেকে রোহিঙ্গা যুবকসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছে নগদ ১২ লাখ টাকা পাওয়া যায়।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গোইল্যাখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উখিয়া বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে লোকমান হাকিম ও পালংখালী বটতলী এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, তারা মিয়ানমারে সার ও তেল পাচার করে ফিরছিল। পালংখালী দায়িত্বপ্রাপ্ত সীমান্তের বিজিবির টহল দল তাদের তল্লাশি করে নগদ ১২ লাখ টাকা পায়।

তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে সার ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মিয়ানমারে অবৈধভাবে পাচার করে আসছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।