logo
Advertisement

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নোয়াখালী, চট্টগ্রাম
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুর রহিম। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ থানার এক হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম ওরফে রনিকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার মেট্রো স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ ও র‍্যাব-১-এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আব্দুর রহিম বেগমগঞ্জের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৯ সালে বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার বিচার শেষে আদালত আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী)-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।