logo
Advertisement

কেশবপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের মিছিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজযশোর
কেশবপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের মিছিল
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের কেশবপুর উপজেলায় মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার ভান্ডারখোলা বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় বাঁধা অবস্থায় দেখা যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সদস্য মাসুদুজ্জামান মাসুদ।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ গ্রেপ্তার থাকা নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ঝটিকা মিছিল হওয়ার খবর পেয়েছি। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।