logo
Advertisement

ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজফেনী
ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু
ফেনীর পরশুরাম মডেল থানা ভবন। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর পরশুরাম উপজেলায় ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ননাই বিবি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বৃষ্টির মধ্যে ঝড়ের কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে ছিল। গৃহবধূ রাস্তা পার হওয়ার সময় তারটি দেখতে পান। তিনি নিজ হাতে তারটি রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন। তারে বিদ্যুৎপ্রবাহ সচল (লাইভ) থাকায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ফেনীর পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।