logo
Advertisement

শতবর্ষী মাকে কুপিয়ে হত্যার পর পুলিশ ডাকতে বললেন মেয়ে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমানিকগঞ্জ
শতবর্ষী মাকে কুপিয়ে হত্যার পর পুলিশ ডাকতে বললেন মেয়ে
আটক মেয়ে রোকেয়া বেগম। ছবি : এশিয়া পোস্ট

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯৫ বছর বয়সি এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়েকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) তার মেয়ে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ, স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, সকালে ঘরের ভেতরে থাকা একটি বঁটি দিয়ে রোকেয়া বেগম তার মাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের নাতি রাসেল জানান, তার ফুপু নিজেই তাদের ডেকে এনে জানান যে তিনি তার দাদিকে আঘাত করেছেন এবং পুলিশ ডাকতে বলেন।

স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।