logo
Advertisement

পুলিশি বাধায় সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমৌলভীবাজার
পুলিশি বাধায় সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা
ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশি ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তবে হবিগঞ্জের পথে পুলিশের চতুর্থ ব্যারিকেডে আটকে যান দলটির শীর্ষ নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাকবিতণ্ডা শেষে তারা পুনরায় যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে দলটির একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে একই দিন বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে এনসিপির গাড়িবহর হবিগঞ্জের দিকে রওনা দিলেও হবিগঞ্জের মিরপুর এলাকার আগেই পুলিশ আবারও তাদের পথরোধ করে। এ ঘটনার পর এনসিপি নেতারা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই তাদের আটকে দেওয়া হয়েছে।