logo
Advertisement

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শাস্তির দাবিতে সড়কে সহপাঠী-শিক্ষকরা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজসুনামগঞ্জ
প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শাস্তির দাবিতে সড়কে সহপাঠী-শিক্ষকরা
সহপাঠী ও শিক্ষকদের মাসববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেপ্তার যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও শিক্ষকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যোৎ রঞ্জন দাস, সহকারী শিক্ষক নাইমা সুলতানা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শামছুদ্দিন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, সাইফুল হক একটা খারাপ মানুষ। আমরা তার কঠিন বিচার চাই। যেন আর কোনো মানুষ শিশুদের সঙ্গে খারাপ কাজ করার সাহস না পায়। আমরা তার ফাঁসি চাই।

গত ২৬ জুলাই বিকেলে সদর উপজেলার বাদে সাদকপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত সাইফুল হক প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুর কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সাইফুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রামের লোকজন তাকে আটক করে মারধর করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই ঘটনায় ওই শিশুর পরিবার বাদী হয়ে সাইফুল হকের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার সাইফুল হক বর্তমানে কারাগারে আছেন।