logo
Advertisement

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে আরেক ইমাম গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজময়মনসিংহ
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে আরেক ইমাম গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইমাম মো. ইব্রাহিম। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আট বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশুটি একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ভ্যানচালক ও মা পোশাক কারখানায় কাজ করেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. ইব্রাহিম উপজেলার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। শিশুটি একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ভ্যানচালক ও মা পোশাক কারখানায় কাজ করেন।

গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মসজিদের ইমামকে খাবার দেওয়া হতো। শুক্রবার ইমামের জন্য দুপুরের খাবার নিয়ে যায় শিশুটি। তখন তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ও দেখান তিনি। সোমবার শিশুটি স্বজনদের ঘটনা জানায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, শিশুটির বাবা হয়ে সোমবার রাতে মামলা করেছেন। ওই মামলায় ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনার তিন দিন আগে ২০ জুন একই উপজেলায় একটি জামে মসজিদে পবিত্র কোরআন শিখতে গিয়ে সাড়ে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠে মসজিদটির ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।