জামালপুরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজজামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান জুবেরী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


