logo
Advertisement

কদম গাছে পতুর্গালের পতাকা টাঙাতে গিয়ে অজ্ঞান যুবক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজগাইবান্ধা
কদম গাছে পতুর্গালের পতাকা টাঙাতে গিয়ে অজ্ঞান যুবক
কদম গাছে অজ্ঞান শামিম মিয়া নামে যুবক। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে কদম গাছে উঠে অজ্ঞান হয়ে এক যুবক। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০-৬০ ফুট একটি কদম গাছ থেকে তাকে উদ্ধার করেন।

শনিবার (১৩ জুন) বিকালে পলাশবাড়ী ফায়ার সার্ভিস সিভিল অ্যান্ড ডিফেন্সের ইনচার্জ লোকমান হাকিম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শামিম মিয়া (৩১) পলাশবাড়ী পৌরসভার বৈরিহরিনমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টানানোর জন্য শনিবার দুপুরে উপজেলার একটি এলাকায় কদম গাছে ওঠেন শামিম। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের ওপরেই অজ্ঞান হয়ে পডিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড়ো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস সিভিল অ্যান্ড ডিফেন্সের ইনচার্জ লোকমান হাকিম জানান, বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। উদ্ধারের পরে হাসপাতালে নিলে তিনি সুস্থ হন।