logo
Advertisement

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজরাজবাড়ী
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার
মানচিত্রে রাজবাড়ী। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম নামে ৭৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ি এলাকার রামদিয়া-বহরপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আমেনা বেগম তার ছেলে আব্দুল শেখের পদমদী গ্রামের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন। পথে হঠাৎ তার পরনের ওড়না অটোভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।