logo
Advertisement

নিজ খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শ্যামনগর, সাতক্ষীরা
নিজ খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু
শ্যামনগর থানা। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক গাজী (৫৭) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আরশাদ আলী গাজীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন রাজ্জাক। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আলম পাটোয়ারী জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।