logo
Advertisement

হবিগঞ্জে খেলা দেখতে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ৩০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজহবিগঞ্জ
হবিগঞ্জে খেলা দেখতে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষ। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় বাগেরহাটি গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়।

সেই বিরোধের জেরে দুপুরে দুই পক্ষ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।