logo
Advertisement

গাইবান্ধায় শিবির নেতা খুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বহিষ্কার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজগাইবান্ধা
গাইবান্ধায় শিবির নেতা খুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুল। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ জুন) রাতে জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দেওয়া হয়েছে।

এর আগে রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে মোখলেছুর রহমান মুকুলের ছুরিকাঘাতে খুন ইউনিয়ন ছাত্রশিবিরের সাইফুল্লাহ্ বারী।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি ঘটেছে। তদন্ত করে দেখা হচ্ছে।