logo
Advertisement

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৮ নারী আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজচুয়াডাঙ্গা
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৮ নারী আটক
ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আট বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনাকালে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধান ক্ষেতের পাশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ নারীকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।