logo
Advertisement

এবার তিন কেজির টিউমার অপসারণ করলেন সেই ডাক্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজচাঁদপুর
এবার তিন কেজির টিউমার অপসারণ করলেন সেই ডাক্তার
tumor

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর এক তরুণীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচার পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

হাসপাতাল থেকে জানানো হয়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও ব্যথা অনুভব করছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে রোগীর পেট থেকে তিন কেজি ওজনের টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

অস্ত্রোপচারকারী সার্জন ডা. মো. আরিফ উল হাসান বলেন, রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। রোগী এখন শঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে গত এপ্রিল মাসে একই হাসপাতালে আরেক নারীর পেট থেকে আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করে আলোচনায় আসেন তিনি।

মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারের কারণে ডা. মো. আরিফ উল হাসান আলোচিত। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথ থেকে ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে তিনি আলোচনায় আসেন