logo
Advertisement

মাছ ধরতে নেমে শিশুদের সামনে ভেসে উঠল লাশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজজামালপুর
মাছ ধরতে নেমে শিশুদের সামনে ভেসে উঠল লাশ
ডোবা পড়ে ছিল লাশ। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরের মেলান্দহে নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার একটি মাদ্রাসাসংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম (৪৭) পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার সাত বছর বয়সি ছেলেকে খাবার দিতে স্থানীয় একটি মাদ্রাসায় যান। খাবার পৌঁছে দিয়ে টিফিন ক্যারিয়ার হাতে মাদ্রাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। শুক্রবার সকালে শিশুরা ওই ডোবায় মাছ ধরতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন গিয়ে শহিদুলের লাশ শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।

পরিবারের সদস্যরা জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও তারা পুলিশকে দেখিয়েছেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও টিফিন ক্যারিয়ার উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরবর্তীতে কোনো লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।