logo
Advertisement

যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজযশোর
যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

যশোরের কেশবপুর উপজেলায় ককটেল বিস্ফোরণে জুয়েল রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুয়েল রানা ওই এলাকার খানজাহান আলীর ছেলে। স্থানীয়রা উদ্ধার করে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জুয়েল রানা আহত হন। তবে তিনি নিজে ককটেল বহন করছিলেন, নাকি কোথাও রাখতে গিয়েছিলেন—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ককটেল বহনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।