logo
Advertisement

ফরিদপুরে আধা ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ২ জনের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজফরিদপুর
ফরিদপুরে আধা ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

ফরিদপুরের দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ফরিদপুর-মাগুরা মহাসড়কের দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আমেনা বেগম ওই এলাকার মৃত এলাহি শেখের স্ত্রী।

অন্যদিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারসংলগ্ন মৃগী এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোয়াদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোয়াদ কৃষ্ণনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমান মাস্টারের ছেলে।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটিতে পৌঁছায়। মাঝকান্দি এলাকায় নিহত বৃদ্ধার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে মৃগী এলাকায় দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের আগেভাগেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় পুলিশ পৌঁছানোর সময় কাউকে পাওয়া যায়নি।

গোবিন্দপুর এলাকার ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী সোয়াদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গভীর শোকের ছায়া নেমে আসে।